স্পোর্টস ডেস্ক: আইপিএলের চলতি আসরে এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের পয়েন্টের যা অবস্থা, তাতে তাদের প্লে অফে ওঠা অসম্ভবের কাছাকাছি। ৯ ম্যাচে মাত্র ৪ জয়ে তারা এখন সাত নম্বরে। প্লে অফে উঠতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততে হবে। এমন সমীকরণে আজ বৃহস্পতিবার আসরের ৫০তম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে দিল্লি।

হাই ভোল্টেজ ম্যাচে দিল্লি একাদশে নেই মুস্তাফিজুর রহমান। তার জায়গায় সুযোগ পেয়েছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া। এছাড়া আরও তিনটি পরিবর্তন এসেছে দিল্লি একাদশে। পৃথ্বী শাহ, চেতন সাকারিয়া এবং অক্ষর প্যাটেল বাদ পড়েছেন। এই তিনজনের জায়গায় দলে এসেছেন মানদীপ সিং, রিপাল প্যাটেল এবং খলিল আহমেদ। টসের সময় দিল্লীর অধিনায়ক ঋষভ পন্থ বলেছেন, অক্ষর প্যাটেল ইনজুরিতে পড়ায় বাড়তি অল-রাউন্ডার হিসেবে মানদীপ সিংকে নেওয়া হয়েছে।
মুস্তাফিজের

Advertisement

অন্যদিকে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা হায়দরাবাদ একাদশে এসেছে তিন পরিবর্তন। ছিটকে গেছেন মার্কো জনসন, টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দর। তাদের জায়গায় এসেছেন কার্তিক ত্যাগী, শন অ্যাবট এবং শ্রেয়স গোপাল। ব্র্যাবোর্নে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। যদিও ঋষভ পন্থ বলেছেন, আগে ব্যাটিং বা বোলিং করা এই ম্যাচের ফলাফলে খুব একটা প্রভাব ফেলবে না

দিল্লী ক্যাপিটালস : মানদীপ সিং, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, মিচেল মার্শ, ললিত যাদব, রিপাল প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া এবং খলিল আহমেদ।

সানরাইজার্স হায়দরাবাদ : অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, ভুবনেশ্বর কুমার, শন অ্যাবট, কার্তিক ত্যাগী ও উমরান মালিক।

নিলাম ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙেছে ম্যারাডোনার জার্সি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.