দিল্লি ও আগরতলার পর এবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনেও ভিসা কার্যক্রমে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ সরকার। ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ভিসা

Advertisement

বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কলকাতার একটি বিশ্বস্ত সূত্র জানায়, এদিন থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবার পাশাপাশি ভিসা কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। এর ফলে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা আপাতত দেওয়া হচ্ছে না। তবে ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা কার্যক্রম চালু রয়েছে।

সূত্রটি আরও জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের এক কর্মকর্তা জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা স্থগিত করা হয়। সে সময় থেকে এখন পর্যন্ত এসব মিশনে ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.