Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অবশেষে রমিজ রাজার প্রস্তাবটি বাতিল করে দিলো আইসিসি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অবশেষে রমিজ রাজার প্রস্তাবটি বাতিল করে দিলো আইসিসি

By জুমবাংলা নিউজ ডেস্কApril 11, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের যে প্রস্তাব উত্থাপন করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা, সেটাতে বাতিল করে দেয়া হয়েছে। আইসিসি বোর্ড তার এই প্রস্তাব অনুমোদন করেনি।

ফাইল ছবি

রমিজ রাজার এই প্রস্তাবটি নিয়ে বেশ উৎসাহ দেখিয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশগুলো। বোর্ড মিটিংয়ে প্রস্তাবটি উত্থাপনও করেন পিসিবি চেয়ারম্যান। কিন্তু প্রস্তাবটি নিয়ে আলোচনার পর একে বাতিল বলে দেয় আইসিসি।

কারণ, চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য আইসিসির কাছে আগামী সাইকেলের মধ্যে কোনো সময় খালি নেই। আইসিসির নেক্সট সাইকেল ৮ বছর মেয়াদি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর শুরু হবে, শেষ হবে ২০৩১ সালে।

এই আট বছরের জন্য এরই মধ্যে ক্রীড়া সূচি তথা ক্যালেন্ডার নির্ধারণ করে ফেলেছে আইসিসি। সেই ক্যালেন্ডার ধরেই এগুতে চায় ক্রিকেটের অভিবাবক সংস্থাটি। এর মধ্যে ভিন্ন কোনো কিছু আর প্রবেশ করাতে চায় না তারা।

তবে, রমিজ রাজা, যার নিজেরই পিসিবিতে অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে, তিনি একটু প্রবোধ নিতে পারেন যে, সপ্তাহজুড়ে আইসিসিতে তার প্রস্তাবটি নিয়েই আলোচনা হচ্ছে। প্রথমে আইসিসি চিফ এক্সিকিউটিভ (সিইসি) মিটিংয়ে আলোচনা হয়েছে। এরপর রোববার বোর্ড মিটিংয়ে উত্থাপন হয়েছে বিষয়টা।

আইসিসির নিয়ম হলো তিনের অধিক দেশকে নিয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে চাইলে সেটা নির্দিষ্ট কোনো দেশ আয়োজন করতে পারবে না। আয়োজনের সব দায়িত্ব দিতে হবে আইসিসিকে। তারাই এর সম্প্রচার স্বত্ব বিক্রি করবে, স্পন্সর নেবে। অর্থ্যাৎ আয়োজনের সঙ্গে বাণিজ্যিক সংযোগ- সব দায়িত্বই পালন করবে আইসিসি।

কিন্তু রমিজ রাজার মুখ থেকে প্রস্তাবটির ধারণা বেরিয়ে আসার পর থেকেই আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো নিয়মটি নিয়ে আলোচনা শুরু করেছে। আইসিসির পরিবর্তে এ ধরনের টুর্নামেন্ট নির্দিষ্ট কোনো একটি দেশ পালন করতে পারবে- এমন নিয়ম প্রনয়নের জন্য আলোচনাও শুরু হয়েছে। সিইসি মিটিংয়ে আলোচনা হয়েছে। বোর্ড মিটিংয়েও ব্যাপারটি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রমিজ রাজা টুইট করে বলেন, ‘চার দেশকে নিয়ে সিরিজ আয়োজনের বিষয়টি নিয়ে দুর্দান্ত আলোচনা হয়েছে আইসিসি বোর্ড মিটিংয়ে। একটি নতুন ধারণা হিসেবে একে সবাই স্বাগত জানিয়েছে। সবাই আলোচনায় অংশ নিয়েছে এবং সবাই খুব আগ্রহী এ ধরনের কোনো বিষয়কে প্রমোট করার জন্য।’

অন্যদিকে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই বোর্ড মিটিংয়ে জানিয়ে দিয়েছেন, আগামী নভেম্বরের পর তিনি আর নিজের মেয়াদ বাড়াবেন না। ২০২০ সালের নভেম্বরে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বার্কলে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket অবশেষে আইসিসি করে ক্রিকেট খেলাধুলা দিলো প্রস্তাবটি বাতিল রমিজ রাজার
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

February 5, 2026
Latest News
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.