Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর : মিন্টু
রাজনীতি

দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর : মিন্টু

By Shamim RezaFebruary 6, 20262 Mins Read
Advertisement

ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। ব্যবসায় বিনিয়োগ করি মানুষের কর্মসংস্থানের জন্য। কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান মানুষের জন্য। অথচ দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর, ব্যবসায়ীরা হয়ে যান মুনাফাখোর এবং কৃষকেরা হয়ে যান অপরাধী।

Mintu

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আটটায় ফেনীর সোনাগাজী উপজেলার প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মিন্টু বলেন, ১৯৮০ সাল থেকে রাজনীতি করে আসছি। মানুষের জীবনমান উন্নয়নের জন্য এমপি প্রার্থী হয়েছি। ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেছি। কখনও ঋণের এক টাকাও মওকুফ চাইনি। আমাকে ঋণখেলাপি বা ব্যাংক থেকে ঋণ মাফ নিয়েছি এটার প্রমাণ কেউ দিতে পারবে না।

বিরোধী দলের চালানো অপপ্রচার নিয়ে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তিড়িং-বিড়িং করে আর আমার বিরুদ্ধে অপপ্রচার করে। এখন এপস্টেইন নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, অথচ সেখানে যাওয়ার আমার কোনো সামর্থ্যই নাই। সেখানে বিল গেটস, ক্লিনটন ও বিশ্বের ধনীদের নাম এসেছে। তারা এখন আমার নামে অপপ্রচার করছে।

মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার কথা জানিয়ে তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সংসদে স্বাধীন সাংবাদিকতার কথা বলব। করপোরেট হাউস মালিকদের নামে গণমাধ্যমের নিবন্ধনের বিরুদ্ধে অবস্থান নিব। উন্নয়নের ক্ষেত্রে দুই উপজেলায় কোনো বৈষম্য থাকবে না।

মতবিনিময়কালে সোনাগাজীতে গ্যাস সংযোগ, উচ্চশিক্ষার ব্যবস্থা, মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুলে আন্ডার পাস, অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান, রাস্তা-ঘাট উন্নয়নসহ জনগণ থেকে সংগৃহীত সকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা ও প্রার্থীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সলিম উল্যাহ মেজবাহসহ সোনাগাজীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘মিন্টু
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

February 6, 2026
Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

February 6, 2026
ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

February 6, 2026
Latest News
জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

Mir

শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াতের আমির

নাহিদ ইসলাম

দেশের মানুষ জুলুমবাজদের ক্ষমতায় দেখতে চায় না : নাহিদ ইসলাম

BNP

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

তাসনিম জারা

সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ প্রস্তাব তুলবো : তাসনিম জারা

তারেক রহমান

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

সাদিক কায়েম

যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন তাদের বিশ্বাস করবো না : সাদিক কায়েম

জামায়াত আমির

আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.