দিনাজপুর-৫ আসন (পার্বতীপুর-ফুলবাড়ী) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক নেতা এ জেড এম রেজওয়ানুল হক। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।

প্রার্থী

Advertisement

প্রাপ্ত ফল অনুযায়ী, রেজওয়ানুল হক পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ (প্রতীক: শাপলাকলি) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম কামরুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন জানান, এ আসনে বিএনপি, ১১ দলীয় জোট, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪১টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন ভোট দেন। ভোটের হার ছিল প্রায় ৭২ শতাংশ।

এ জেড এম রেজওয়ানুল হক পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এর আগে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.