Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দিনাজপুরের লোহার খনির সমীক্ষায় সোমবার চুক্তি সই
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

দিনাজপুরের লোহার খনির সমীক্ষায় সোমবার চুক্তি সই

By Saiful IslamJuly 25, 20221 Min Read

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পাওয়া যাওয়া লোহার খনির সম্ভাব্যতা যাচাইয়ে একটি পরামর্শক কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছে পেট্রোবাংলা।
লোহার খনির সমীক্ষা

Advertisement

সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাধীন আলিহাট এলাকায় বিপুল পরিমাণ লৌহ আকরিক সমৃদ্ধ শিলার সন্ধান পায় ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি)। প্রাথমিকভাবে লোহার মজুদের পরিমাণ প্রায় ৬২৫ মিলিয়ন টন বলে ধারণা করা হচ্ছে।

পেট্রোবাংলা জানায়, খনির প্রাথমিক সমীক্ষার জন্য সোমবার ২৫ জুলাই পেট্রোবাংলার বোর্ডরুমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সঙ্গে পরামর্শক ফার্ম ডিএমটি কনসালটিং লিমিটেডের চুক্তি সই হবে।

ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) জানায়, এর আগে ২০১৩ সালের দিকে হাকিমপুরের মুর্শিদপুর গ্রামে অনুসন্ধান কার্যক্রম চালানো হয়। তারই ধারাবাহিকতায় আলিহাটে দ্বিতীয় দফায় অনুসন্ধান করে এই মজুদ পাওয়া গেছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় ৪২৬ থেকে ৫৪৮ মিটার গভীরতায় বিপুল পরিমাণ লৌহ আকরিক সমৃদ্ধ শিলার সন্ধান পাওয়া গেছে। শিলা স্তরগুলোর গড় পুরুত্ব ৬৮ মিটার। প্রাথমিকভাবে মজুদের পরিমাণ প্রায় ৬২৫ মিলিয়ন টন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আলিহাট ইউনিয়নের ইশবপুর গ্রামে খনির সম্ভাব্যতা যাচাইয়ে গত ১৯ এপ্রিল দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ফিতা কেটে ড্রিলিং কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের (জিএসবি) ২২ সদস্যের একটি দল এই ড্রিলিং কার্যক্রম পরিচালনা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

July 17, 2026
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026

Latest News

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa