Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দিনাজপুরে ৫ কোটি টাকায় খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়

দিনাজপুরে ৫ কোটি টাকায় খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Mynul Islam NadimMarch 9, 20262 Mins Read

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১৬ মার্চ জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখননের মাধ্যমে দেশে প্রথম এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খাল

Advertisement

রোববার দুপুরে জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশে খাল খননের মাধ্যমে জনগণের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও অধিক কৃষি ফলনের লক্ষ্যে পরিত্যক্ত জলাশয় এবং ছোট বড় নদ-নদীগুলো খনন কাজের উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ এবং জলবায়ু দূষণ রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর, খাল খননের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান নির্দেশে খাল খনন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে যাব। খাল খননের মাধ্যমে পানি ধরে রাখতে পারলে, দেশের সব এলাকার মানুষ প্রধানত সহজে সেচ সুবিধা পাবে। সব ধরনের ফসল চাষ ও উৎপাদনে উপকার হবে। বিশেষ করে এ খালটি পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিনাজপুর সফর উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩(সদর) আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পানিসম্পদ সচিব ড. এ কে এম সাহাবুদ্দিন ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

June 28, 2026
health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

June 28, 2026
ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

June 28, 2026

Latest News

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa