দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাপায় জুনাইদ হাসান (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় রাজিব রিফাত নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিশু শিক্ষার্থী

Advertisement

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনাইদ হাসান চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের জুয়েল হাসানের ছেলে। সে আমতলী মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের কেজি শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস শিক্ষার্থীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে রিকশাভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জুনাইদ নিহত হয় এবং রাজিব রিফাত গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত রাজিবকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। অবরোধ চলে দুপুর ১টা পর্যন্ত। এতে মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিপূরণ প্রদান এবং প্রতিটি স্কুলের সামনে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.