Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ঘরে বউ রেখে বাইরে অন্য নারীর সাথে সম্পর্ক, তালিকায় একাধিক তারকা ক্রিকেটার
খেলাধুলা

ঘরে বউ রেখে বাইরে অন্য নারীর সাথে সম্পর্ক, তালিকায় একাধিক তারকা ক্রিকেটার

By Sibbir OsmanApril 28, 20225 Mins Read

স্পোর্টস ডেস্ক: চলছে আইপিএল ২০২২। আইপিএলেল উন্মাদনায় গা ভাসিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। আর আইপিএল মানে ক্রিকেটের সঙ্গে আরও অনেক কিছু। যেখানে ২২ গজের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার জন্য আগ্রহী হয়ে থাকে ফ্যানেরা। আজ আপনাদের জানাবো এমন কিছু তারকা ক্রিকেটারের কাহিনী যাদের বিরুদ্ধে উঠেছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ। যা নিয়ে বিতর্কও কম হয়নি।

মুরালি বিজয়-
আপনারা এটা জেনে আশ্চর্য হবে যে আমাদের কিছু পছন্দের ক্রিকেটাররা ত্রিকোণ প্রেমে শামিল ছিলেন। মুরালি বিজয় দীনেশ কার্তিকের স্ত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন। দীনেশ কার্তিক আর মুরালি বিজয় দুজনেই ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন আর তাদের সমর্থকরা তাদের প্রতিভার জন্য তাদের দুজনেরই প্রশংসা করেছেন আর পছন্দ করেছেন। যদিও আমাদের মধ্যে অনেক কম লোকই জানেন যে মুরালি বিজয়ই ছিলেন যিনি দীনেশ কার্তিকের প্রথম বিয়ে ভেঙে দেন। দীনেশ কার্তিক আর নিকিতা ২০০৭ এ ডেটিং শুরু করেন সেই বছরই কার্তিক নিজের ছেলেবেলার বন্ধু নিকিতা বাঞ্জারাকে বিয়ে করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচ বছর পর সম্পর্ক খারাপ হয়ে যায় যখন নিকিতার মুরালি বিজয়ের সঙ্গে বিবাহোত্তর সম্পর্ক তৈরি হয়। যিনি তামিলনাড়ু দলে কার্তিকে সতীর্থ ছিলেন। আর সেই সেই সময় বিজয় বর্তমান ভারতীয় টেস্ট দলেরও ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। ২০১২-তে বিজয় হাজারে ট্রফি চলাকালীন মুরালি বিজয়ের সঙ্গে নিজের স্ত্রীর সম্পর্কের কথা জানতে পারেন কার্তিক। দীনেশ কার্তিক নিজের স্ত্রীকে ডিভোর্স দেন যখন তিনি গর্ভবতী ছিলেন আর তার দ্রুত পরেই মুরালি বিজয় আর নিকিতা একে অপরকে বিয়ে করে নেন। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে, তারা কেউই একে অপরের সম্পর্ক বিতর্কিত বয়ান দেননি। দীনেশ কার্তিক পরে দীপিকা পাল্লিকেলকে বিয়ে করেন যিনি একজন জাতীয় স্কোয়াশ প্লেয়ার।

মোহাম্মদ আজাহারউদ্দিন-
ভারতের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম মোহাম্মদ আজাহারউদ্দিন। কিন্তু গড়াপেটা কাণ্ডে নাম জড়ানোর তার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যায়। তার ক্রিকেট কেরিয়ারের মতনই ব্যক্তিগত জীবনও চড়াই-উৎরাইতে ভরা। তিনি দুটি বিবাহ করেন আর দুবারই বিচ্ছেদ করেন। আজহার ১৯৮৭তে নৌরিনকে বিয়ে করেছেন, তার দুটি ছেলেও হয়। ১৯৯৬তে তিনি ডিভোর্স নেন আর অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন, যার সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ব্যাডমিন্টন খেলোয়াড় জোয়ালা গাট্টার সঙ্গে আজহারের কথিতভাবে সম্পর্ক থাকার কারণে ২০১০এ সঙ্গীতা বিজলানির সঙ্গেও তার কথিতভাবে বিচ্ছেদ হয়ে যায়। এসবের বাইরেও আজহারের নাম শ্যানন ম্যারির সোংগে যোগ হয় যিনি একজন আমেরিকান ছিলেন।
ঘরে বউ রেখে বাইরে অন্য নারীর সাথে সম্পর্ক, তালিকায় একাধিক তারকা ক্রিকেটার

Advertisement

মোহাম্মদ শামি-
মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিবাদের কথা সকলেরই জানা। হাসিন শামির উপর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো ও পারিবারিক হিংস ও মারধরের অভিযোগ এনেছিলেন। শামির বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর প্রমাণ স্বরূপ সোশাল মিডিয়ায় চ্যাটের স্ক্রিন শটও প্রকাশ্যে এনেছিলেন। বর্তমানে তারা আলাদা থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য, হাসিন জাহানেরও এর আগে আরও একটি বিয়ে হয়েছিল। সন্তানও রয়েছে। সেই সম্পর্ক তেকে বেরিয়ে এসেই শামিকে বিয়ে করেছিলেন তিনি।

বিনোদ কাম্বলি-
কোনো এক সময় ভারতীয় দলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে মনে করা হত বিনোদ কাম্বলিকে। কিন্তু জীবনে এত বিতর্ক যোগ হয়েছিল যে যখনই তার কথা বলা হয় তো তার কৃতিত্বের চেয়ে এই বিতর্কগুলোই সামনে এসে দাঁড়ায়। ভারতের হয়ে ১০৪টি ওয়ানডে আর ১৭টি টেস্ট ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির ব্যক্তিগত জীবন যথেষ্ট চর্চার বিষয় থেকেছে। কাম্বলি প্রথমে নোয়েলা লুইসকে বিয়ে করেন, কিন্তু বিয়ের পর এই দুজনের মধ্যে প্রায়ই ঝামেলা হত। এর মধ্যে কাম্বলি একজন ফ্যাশন মডেল অ্যাণ্ড্রিয়া হেউইটের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এটা জানার পর তার স্ত্রী কাম্বলির সঙ্গে বিচ্ছেদ ঘটান। এমনটা মানা হয় যে এর মধ্যে অ্যাণ্ড্রিয়া গর্ভবতী হয়ে পড়েন আর তিনি একটি সন্তানের জন্ম দেন। যদিও এর দ্রুত পরেই কাম্বলি অ্যাণ্ড্রিয়াকে বিয়ে করে নেন। তার ছেলের নাম জেসাস ক্রিস্টায়ানো রাখা হয়।

শেন ওয়ার্ন-
সর্বকালের সেরা স্পিন বোলারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন শেন ওয়ার্ন। চলতি বছরের মার্চ মাসে চিরবিদায় নিয়েছেন তিনি। কিন্তু ব্যাক্তিগত জীবন তার বিতর্কে ভরা। একাধিক মহিলার সঙ্গে তার সম্পর্কের কথা জানা য়ায়। ১৯৯৫ সালে শেন ওয়ার্ন সিমোয়েন কলহানকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওয়ার্নি। সেই কথা জানতে পারে ওয়ার্নের স্ত্রী তাকে ডিভোর্স দেন। তারপর থেকে আর বিয়ে করেননি শেন ওয়ার্ন।

ক্রিস গেইল-
বিতর্ক ও ক্রিস গেইল সর্বদা একে অপরের পরিপূরক। গেইলের স্ত্রী ও কন্যা রয়েছে। কিন্তু তারপরও এক নয় একাধিক মহিলার সঙ্গে গেইলকে পার্টি করতে দেখা যায়। ঘনিষ্ঠ অবস্থায় দেখা য়ায়। যা নিয়ে বিতর্কও কম হয় না। কিন্তু ইউনিভার্স বস এইসববকে থোরাই কেয়ার করেন। তিনি নিজের লাইফ নিজের মত করে বাঁচেন।

অ্যান্ড্রু নেল-
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার অ্যান্ড্রু নেলের বিরুদ্ধেও উঠেছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ। একবার ইংল্যান্ড সফরে গিয়ে জেলিনা কুল্টিয়াসোভা নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অ্যান্ডরু নেল। তিনি যে বিবাহিত ও তার স্ত্রী সন্তানসম্ভবা তা জেলিনাকে জানাননি নেল। এই কথা পরে জানতে পেরে মিডিয়ার সামনে অ্যান্ড্রু নেলের কীর্তির কথা ফাঁস করেন। যা নিয়ে কম বিতর্ক হয়নি। কোনওক্রমে নিজের সংসার বাঁচান নেল। তার পর থেকে আর বিপথে যাননি তিনি।

ভিভ রিচার্ডস-
ওয়েস্ট উন্ডিজ তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী ব্যাটসম্যান ভিভ রিচার্ডস ও বলিউডের অভিনেত্রী নিনা গুপ্তার প্রেমের কথা সকলেরই জানা। বিয়ে না করলেও, তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। ভিভ রিচার্ডস আগে থেকেই বিবাহিত ছিলেন। তার সন্তানও ছিল। তাই নিনা গুপ্তার সহ্গে সম্পর্কে জড়ালেও, পরে স্ত্রীর কাছে ফিরে যাওয়াই সঠিক মনে করেন।

জাভাগাল শ্রীনাথ-
প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ তার স্ত্রী (জ্যোৎস্না) থাকা সত্ত্বেও মাধবী পাত্রাবলি নামে এক সাংবাদিককে বিয়ে করার জন্য ডিভোর্স দিয়েছিলেন। এরপর তিনি ২০০৮ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। জানা যায়, জাভাগাল শ্রীনাথও বিবাহ-বহির্ভূত সম্পর্কে মাধবী পাত্রাবলির সাথে জড়িয়ে ছিলেন।

সালাহ-মানেদের রোজা রাখার জন্য যে বিশেষ সুবিধা দিয়েছে লিভারপুল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa