Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে তারেক রহমান
জাতীয়

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে তারেক রহমান

By Mynul Islam NadimMay 15, 20262 Mins Read

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আগামী ১৬ মে একদিনের সফরে তিনি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

তারেক

Advertisement

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সফরকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্রই শুভেচ্ছাবার্তাসহ ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল, গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।

সফরসূচি অনুযায়ী, খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার ‘খোদ খাল’ এবং সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার ‘বিশ্ব খাল’ পুনঃখননের উদ্বোধন করা হবে।

শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার বাসিন্দা মো. ফারুক বলেন, দীর্ঘদিন অবহেলিত খালগুলো পুনঃখনন হলে জলাবদ্ধতা কমবে, পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

এদিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে। দেশের ২২টি জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

চাঁদপুর শহরের বাসিন্দা ও ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ বলেন, এই সফরকে কেন্দ্র করে জেলার উন্নয়ন প্রত্যাশা আরও জোরদার হয়েছে। স্থানীয়রা ইপিজেড স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, নদীকেন্দ্রিক পর্যটন এলাকা গঠন এবং নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রহিম বাদশা বলেন, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন হলে চাঁদপুরকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব। খাল পুনঃখনন হলে পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জেলার বিভিন্ন উন্নয়ন দাবি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এই সফর জেলার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সফরের সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa