পাহাড়ের বয়স্ক পুরুষ হাতিটি মারা গেছে। বয়স ছিল প্রায় ৭০ বছর। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিল হাতিটি।

হাতি

Advertisement

খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল তাকে চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। টানা দুই মাস ১৬ দিন চিকিৎসা নেওয়ার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানে হাতিটি।

রবিবার সকালে রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদাম ইউনিয়নের আমলকি বাগানে হাতিটি মারা যায়।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদাম ইউনিয়নে অসুস্থ অবস্থায় স্থানীয়দের সামনে আসে বয়স্ক পুরুষ হাতিটি। বিষয়টি প্রথমে স্থানীয় হাতি সুরক্ষা দলের সদস্যরা লক্ষ্য করেন এবং পরে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জের কর্মকর্তাদের অবহিত করেন।

পরবর্তীতে বন বিভাগের সদস্যরা হাতিটির অবস্থান নিশ্চিত করে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দলকে নিয়ে আসেন। এরপর দীর্ঘদিন ধরে হাতিটির চিকিৎসা চলতে থাকে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, অসুস্থ হাতিটির সারা শরীরে ক্ষত ছিল, বিশেষ করে পেট ও পায়ে। সেখান থেকে রক্ত ও পুঁজ বের হচ্ছিল। মাছি বসার কারণে ক্ষত আরও বড় হয়ে যায়। চিকিৎসক দল ক্ষতস্থান পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা দেয় এবং নিয়মিত ওষুধ প্রয়োগ করা হয় চিকিৎসাপত্র অনুযায়ী।

তিনি আরও জানান, প্রায় আড়াই মাস ওষুধ সেবনের পরও হাতিটির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। অবশেষে সে মৃত্যুর কাছে হেরে যায়। মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হবে।

প্রাণীবিদদের মতে, একটি হাতির গড় আয়ু সাধারণত ৬০ থেকে ৭০ বছর। বন্য পরিবেশে এশীয় হাতি প্রায় ৫৫ থেকে ৬৫ বছর এবং আফ্রিকান হাতি ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে বিরল ক্ষেত্রে কিছু হাতি ৮০ বছরেরও বেশি সময় বেঁচে থাকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.