গত বছরের সেপ্টেম্বরে উত্তর প্রদেশের বরেলীতে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। এবার ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো ঘটনার পরিকল্পনা পরিচালনা করতেন তিনি।
১২ সেপ্টেম্বর গভীর রাতে দিশা পাটানির বাড়িকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়া হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এই হামলা চালায় বলে জানা যায়। পরে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ঘটনার দায় স্বীকার করে। তাদের দাবি ছিল, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


