Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দৃষ্টিনন্দন সুলতানি আমলের ‘সুরা মসজিদ’
বিভাগীয় সংবাদ রংপুর

দৃষ্টিনন্দন সুলতানি আমলের ‘সুরা মসজিদ’

By Shamim RezaJanuary 21, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন ‘সুরা মসজিদ।’ উত্তরের জেলা দিনাজপুরের ঘোড়াঘাটে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদটি প্রাচীন স্থাপত্যের সাক্ষী হয়ে ৪০০ বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে।

সুরা মসজিদ

সুরা মসজিদ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে নানা জনশ্রুতি। তাদের ধারণা, গায়েবিভাবে এক রাতেই তৈরি হয়েছিল এই মসজিদ। আর এই মসজিদে নামাজ আদায় করতে এবং মানত করতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। রোগ থেকে মুক্তি পাওয়াসহ মনের বিভিন্ন আশা পূরণে এই সমজিদে মানত করেন তারা।

দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ২০ কিলোমিটার পূর্বদিকে ও ঘোড়াঘাট উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে হিলি-ঘোড়াঘাট সড়কের পাশে চৌরগাছা গ্রামে সুলতানি আমলের বিরল স্থাপত্য এই সুরা মসজিদটির অবস্থান।

সুরা মসজিদটি ২ ভাগে বিভক্ত। নামাজ ঘর ও বারান্দা। নামাজ ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ ৭.৮৪ মিটার। বারান্দার দৈর্ঘ্য ৪.৮৪ মিটার আর প্রস্থে ২.১২ মিটার। চুন-সুরকি ও ছোট আকৃতির ইট দিয়ে নির্মিত দেওয়ালগুলোর প্রস্থ ১.৮০ মিটার করে। নামাজ ঘরের ছাদ গোলাকৃতির গম্বুজ দ্বারা আবৃত। বারান্দায় রয়েছে এক সারিতে তিনটি গম্বুজ।

মসজিদে প্রবেশের জন্য পূর্বদিকে তিনটি ও উত্তর-দক্ষিণে একটি করে প্রবেশপথ রয়েছে। এছাড়াও বারান্দার চারদিকেই রয়েছে একটি করে প্রবেশপথ। মসজিদের ভেতরে পশ্চিম দেওয়ালে রয়েছে তিনটি অলঙ্কৃত পাথরের তৈরি মেহরাব। মসজিদটির বাইরে পাথরের ডিজাইন করা নকশা রয়েছে। স্থাপত্যশৈলী অনুযায়ী সুলতানি আমলের স্থাপত্য এটি। সুরা মসজিদটি হোসেন শাহী (১৬ শতক) আমলের নিদর্শন।

মনের আশা পূরর্ণে মানত করতে আসা রেজাউল করিম বলেন, ‘আমার বিয়ে হয়েছে প্রায় ৬ বছর আগে। সন্তান না হওয়ায় আল্লাহর এই পবিত্র ঘরে মানত করেছিলাম। আল্লাহর রহমতে আমার সন্তান হয়েছে। তাই খাসি দিয়ে মানত সম্পন্ন করছি।’

গোবিন্দগঞ্জ থেকে আসা আতাউর রহমান বলেন, ‘এই মসজিদে আসছি নামাজ আদায় করতে। এখানে আসলে আমার অনেক ভালো লাগে এবং মনে শান্তি মেলে।’

মসজিদটি দেখতে আসা কর্তিক দাস বলেন, ‘এই মসজিদটি খুব জাগ্রত। ধর্ম বড় বিষয় নই, এখানে সবার সমান অধিকার। আমার শারীরিক ও মানুষিক যে কোনো সমস্যা হলেই এই ঘরে এসে মানত করি। মানত করলে এই ঘরের মালিক আমার সব সমস্যার সমাধান করে দেন।’

মসজিদের খাদেম মিজানুর রহমান বলেন, ‘বাপ-দাদারা এই মসজিদে খেদমত করে গেছেন। তাদের অবর্তমানে আমি কাজ করছি। সুরা মসজিদটির বয়স ৪০০ বছরের বেশি হবে। দূর-দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়তে এবং মানত করতে।’

পড়শীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন নিলয়!

মসজিদের ইমাম মতিয়ার রহমান বলেন, ‘আল্লাহর ঘর এই সুরা মসজিদে আমি দীর্ঘদিন ধরে ইমামতি করছি। পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লি অনেক বেশি হয়। তবে শুক্রবার মুসল্লিদের সংখ্যা আরও বেড়ে যায়। অনেক সময় নামাজের জায়গা দিতে পারি না।’

সূত্র : রাইজিংবিডি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘সুরা আমলের দৃষ্টিনন্দন বিভাগীয় মসজিদ রংপুর সংবাদ সুরা মসজিদ সুলতানি
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Latest News
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.