Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মাশরাফীর হুইপ হওয়ার খবরে নড়াইলে মিষ্টি বিতরণ
জাতীয়

মাশরাফীর হুইপ হওয়ার খবরে নড়াইলে মিষ্টি বিতরণ

By Tarek HasanJanuary 23, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নড়াইল-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মুর্তজা হুইপ মনোনীত হচ্ছেন-এমন খবর গণমাধ্যমে আসায় নড়াইলে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

হুইপ হচ্ছেন মাশরাফি

Advertisement

‘হুইপ হচ্ছেন মাশরাফী’ সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় এ খবর জানার পর রাতে শহরের নড়াইল চৌরাস্তা, রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এবং লোহাগড়াতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উল্লাস প্রকাশ করেন। এ সময় মিষ্টিও বিতরণ করা হয়। প্রচণ্ড শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় আনন্দ-উল্লাস করেন ভক্ত সমর্থকরা।

এ সময় নিজেদের প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে নড়াইলের দুটি আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জয়ী হলেও এবং আওয়ামী লীগ সরকার গঠন করলেও এ জেলা থেকে কেউ কখনও মন্ত্রী কিংবা মন্ত্রী পদমর্যাদার পদে আসিন হননি। মাশরাফী প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন হুইপ হতে যাচ্ছেন এমন খবর শুনে আমরা বেশ আনন্দিত।’

জানা যায়, নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ (সদর আংশিক-লোহাগড়া) আসন থেকে স্বাধীনতা-পরবর্তী সময়ে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বেশির ভাগ সময়ে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেন। গত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফীর জয়লাভের পর তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন শহরে এমন গুঞ্জনও উঠেছিল।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন,‘এ পর্যন্ত নড়াইল থেকে কেউ মন্ত্রী নির্বাচিত হননি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মুর্তজা হুইপ হতে যাচ্ছেন এ খবর শুনে আমরা অত্যন্ত আনন্দিত ও উদ্বেলিত। আমাদের আশা, ভবিষ্যতে তিনি মন্ত্রী হবেন।’

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না বলেন, ‘মাশরাফী হুইপ মনোনীত হতে যাচ্ছেন এ খবর শুনে তাৎক্ষণিকভাবে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। ’

শিক্ষকের চাকরিচ্যুতির প্রতিবাদে ব্র্যাক শিক্ষার্থীদের আন্দোলন

নাম প্রকাশ না করার শর্তে লোহাগড়া উপজেলার একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি এমপি মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন, লোহাগড়া উপজেলার মানুষকে উন্নত চিকিৎসা সেবা পেতে দূরে যেতে কিংবা ভোগান্তির শিকার যাতে না হতে হয় সেজন্য প্রয়োজনীয় জনবলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীতকরণে চেষ্টা চালাচ্ছেন তিনি। আমরা এখন অনেকটা আশাবাদী, তার (মাশরাফী) একান্ত প্রচেষ্টায় হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026
Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

July 8, 2026
সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

July 8, 2026

Latest News

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa