নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত অবস্থায় সড়কের পাশে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিনটি বান্ডিল খাতা পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) ওই খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেওয়া হয় বলে জানিয়েছেন উপপরিদর্শক মাসুদুর রহমান।

এসএসসি

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল (রোববার) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজ সংলগ্ন সড়কের পাশে তিনটি বান্ডিল খাতা পড়ে থাকতে দেখেন রাহিম নামে এক যুবক। পরে তিনি খাতাগুলো তুলে বাড়িতে নিয়ে যান। পরদিন বিষয়টি এক প্রতিবেশীকে দেখালে তারা নিশ্চিত হন যে এগুলো এসএসসি পরীক্ষার খাতা। এরপর রাহিম বিষয়টি থানায় জানিয়ে খাতাগুলো জমা দেন।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, রাহিম সড়ক থেকে খাতাগুলো উদ্ধার করে থানায় জমা দেন। পরে বিষয়টি শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এরপর ইউএনও ও ওসির উপস্থিতিতে খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়। সেখানে দেখা যায়, এসএসসি (ভোকেশনাল) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার মোট ২৬৮টি খাতা ছিল।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, খবর পেয়ে তিনি থানায় যান। প্রাথমিকভাবে জানা যায়, খাতাগুলো এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে নেওয়ার পথে ডাক বিভাগের গাড়ি থেকে পড়ে যায়। তবে খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল। পরে সেগুলো পুনরায় পোস্ট অফিসে জমা দেওয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.