জুমবাংলা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি, রামপুরা ও দক্ষিণখান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

DMP

Advertisement

মঙ্গলবার (৩০ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে ধানমন্ডি থানায় মোহাম্মদ এমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক এবং দক্ষিণখান থানায় মো. আশিকুর রহমানকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনার স্বাক্ষরিত অপর এক আদেশে খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফাকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

কাজলের উষ্ণ ছোঁয়ায় নিয়ন্ত্রণ হারালেন খেসারি লাল

গত রোববার (২৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সহিংসতার পর পুলিশের ৪ অতিরিক্ত আইজিপি, ৫ অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তা বদলি হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে বদলির এসব তথ্য জানা যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.