রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টর্স থেকে এক কার্যালয় আদেশে রদবদলের বিষয়টি জানানো হয়েছে।

আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে (ট্রাফিক রমনা বিভাগ) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। পাশাপাশি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলমকে গোয়েন্দা লালবাগ বিভাগে এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হককে ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রদবদলের বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা কার্যালয় আদেশে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


