Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home তত্ত্বাবধায়ক সরকার চাই না: জিএম কাদের
জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার চাই না: জিএম কাদের

By Saiful IslamMay 29, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের প্রতিটি সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করার চেষ্টা করেছিল। এ সরকারও করতে চাচ্ছে। ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না কিন্তু এর বিকল্প পদ্ধতি চাই।

তিনি বলেন, আওয়ামী লীগ সবচেয়ে আমাদের বেশি ক্ষতি করেছে। তবে জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে।

রোববার বিকালে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় উপনেতা বলেন, সরকার ও তত্ত্বাবধায়ক সরকার এই দুই মাধ্যমের বাইরে এমন একটা পদ্ধতি খুঁজতে হবে- যে পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।

তিনি বলেন, সরকার বাইরে গণতন্ত্র ও ভেতরে বাকশাল পদ্ধতিতে দেশ পরিচালনা করছে। এরশাদ ছিলেন জনগণের পক্ষে কথা বলার, জনগণ যা চেয়েছে, তাই করেছে। এরকম লোক বাংলাদেশের রাজনীতিতে কমই আছে। এরশাদ কখনো জনগণের কথার বাইরে যাননি। ওনাকে বলা হয় উনি নাকি অনির্বাচিত। এরশাদ কোনো দিন, কোনো নির্বাচনে পরাজিত হননি। সরকারে থাকুক, সরকারের বাইরে থাকুক ও জেলে থাকুক, রংপুর থেকে করুক আর ঢাকা থেকে করুক, উনি কোনো দিন নির্বাচনে পরাজিত হননি। তাকে কিনা বলা হয় অনির্বাচিত। যারা বলছেন তারা কয়বার নির্বাচিত হয়েছেন, আর এরশাদ কয়বার ফেল করেছেন। তার হিসাব করে তারপর বলেন অনির্বাচিত।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি সংগঠিত করতে তৃণমূল পর্যায়ে দলকে এগিয়ে নিতে হবে। পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের কল্যাণে আরও বেশি করে কাজ করতে হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা আহ্বায়ক ও মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধার সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, কুড়িগ্রামের সাবেক এমপি মোস্তাফিজার রহমান মোস্তা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য মো. আদিলুর রহমান আদেল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান জুলফিকার আলী।

এ সময় আরও বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহিন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির রেজাউল রাজি স্বপন চৌধুরী, নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক এমপি এন কে আলম চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি মো. লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি সদর উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাসুদ নবী মুন্না, জাতীয় পার্টি রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন লিটন, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সদস্য সোলায়মান সামি, আব্দুর রহিম বাবলু, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, জাতীয় ছাত্রসমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় ছাত্রসমাজ রংপুর জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার আহ্বায়ক নাজমুল হুদা লাবলু, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু প্রমুখ।

এ সময় রংপুর বিভাগের সাত জেলাসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় কাদের চাই, জিএম তত্ত্বাবধায়ক! না সরকার
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

February 4, 2026
গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

February 4, 2026
স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 4, 2026
Latest News
নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.