ইরান সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কাতারের দোহার কিছু এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, যেন তারা সেখান থেকে সরতে থাকেন। কারণ, ওই স্থানে মার্কিন সেনারা অবস্থান করছে এবং তাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এতে সাধারণ মানুষ যাতে আহত না হয়, তাই আগাম সতর্কতা দেওয়া হয়েছে।

দুবাইয়ে আল মিনহাদ বিমানঘাঁটি, জেবেল আলী বন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল মার্কিন সেনাদের অবস্থানকারী জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দোহার এডুকেশন সিটি এবং আল উদেইদ বিমানঘাঁটির আশেপাশ থেকেও সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সতর্কবার্তা থাকা সত্ত্বেও কিছু শাসক মার্কিন সেনাদের আশ্রয় দিয়েছেন, যার কারণে ওই এলাকায় হামলার সুযোগ তৈরি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


