দলীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত শপথ না নেওয়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৪ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম. এ. হান্নান।

Hannan

Advertisement

শনিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

এম. এ. হান্নান বলেন, তার প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। দলীয় আদর্শের প্রতি আজীবন অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন এম. এ. হান্নান। এ কারণে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে তিনি বিএনপির রাজনীতি করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন।

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও অপপ্রচার বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করে তিনি নেতাকর্মীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। আইনভঙ্গের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও উল্লেখ করেন নবনির্বাচিত এই এমপি।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে কেন্দ্র ১১৮ এবং প্রবাসে পোস্টাল ১ মিলিয়ে মোট ১১৯টি কেন্দ্র। এসব কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিংড়ি মাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তারপরই বিএনপির ধানের শীষের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের প্রাপ্ত ভোট ৬৮ হাজার ২৪৪ এবং জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী পেয়েছেন ৬৬ হাজার ৬৮৬ ভোট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.