স্পোর্টস ডেস্ক : ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের পর চলতি মাসেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। তবে দায়িত্ব ছাড়ার আগেই টাইমড আউট কাণ্ডে সাকিব আল হাসানের সমালোচনা করে বিপাকে পড়েছেন এই প্রোটিয়া কিংবদন্তি।

ডোনাল্ড

Advertisement

বৃহস্পতিবার (৯ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে অনুশীলনে দলের সঙ্গে থেকেও দূরে দূরে ছিলেন ডোনাল্ড। চুক্তি এখনো বলবৎ থাকার পরও, অনুশীলনে পেসাররা কোনো সাহায্যই পাননি তার।

গুঞ্জন আছে, বিশ্বকাপ শেষে টাইগারদের কোচিং প্যানেল ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড। এজন্য লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে ইতোমধ্যে চাকরির প্রস্তাব পেয়েছেন সাদা বিদ্যুৎ খ্যাত কিংবদন্তি পেস বোলার।

এদিকে টাইমড আউট ইস্যুকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত পুরো ক্রিকেট বিশ্ব। অনেকেই সাকিবের পাশে আছেন, কেউ-বা বিপক্ষে অবস্থান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও দলের সতীর্থদের পাশেই পেয়েছেন টাইগার কাপ্তান।

তবে স্রোতের বিপরীতে ছিলেন একজন, অ্যালান ডোনাল্ড। সাকিবের সিদ্ধান্তের সমালোচনা করে এসেছেন শিরোনামে। চুক্তি শেষ হতে বাকি অল্প কিছুদিন, তারপরও তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে বোর্ড। বিসিবির অধীনে থেকেও কিভাবে তিনি এমন বক্তব্য দিলেন, তা জানতে চায় বোর্ড।

ডোনাল্ডের যে দলের সঙ্গে মানসিকতা মিলছে না, মাঠের সবার সঙ্গে তার দূরত্বটা স্পষ্ট। মাঠে দল অনুশীলনে ব্যস্ত কিন্তু ডোনাল্ড একাকী হেঁটে বেড়ালেন মাঠ জুড়ে। দলের কোনো কিছুতেই যেন তার কোনো আগ্রহ নেই।

নেট সেশন শুরু হতেই তানজিম সাকিব ও শরিফুল ইসলাম বোলিং করলেও পুরোটা সময় নিরব দর্শকের ভূমিকায় ছিলেন ডোনাল্ড। সাকিব প্রতিটা বল করেই এসে টিপস নিচ্ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে। কিন্তু ডোনাল্ড টুঁ শব্দটি করেননি।

কিন্তু বিশ্বকাপের প্রথমদিকে ঠিক অন্য এক ডোনাল্ডকে দেখা গিয়েছিল। পেসারদের নিয়ে সবসময় কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন। কিন্তু অনুশীলনের প্রায় পুরোটা সময় পেস বোলারদের কাছ থেকে নিজেকে দূরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার।

ফের হাসপাতালে বেজবাবা সুমন

চুক্তির মেয়াদ শেষ না হলেও, হয়তো টাইগার ড্রেসিংরুমে আর মন টিকছে না তার। টিকবেও বা কিভাবে, এরই মধ্যে যে নতুন চাকরির প্রস্তাবও পেয়েছেন সাদা বিদ্যুত খ্যাত এই সাবেক পেসার।

গুঞ্জন আছে, বিসিবির সঙ্গে চুক্তি শেষে ডোনাল্ড দায়িত্ব নিচ্ছেন শ্রীলঙ্কা দলের পেস ডিপার্টমেন্টের। যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে দুইয়ে দুইয়ে চার মেলানো সহজই বলা যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.