আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

এর পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচার করা হবে। বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে, আর মাওলানা মামুনুল হকের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সম্প্রচার করা হবে।
এর আগে রবিবার বিটিভিতে সম্প্রচার করা হয়েছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ। রবিবার সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ, এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনী কার্যক্রম সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


