Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না, জনগণ আমাদের সঙ্গে আছে: প্রধানমন্ত্রী
জাতীয়

আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না, জনগণ আমাদের সঙ্গে আছে: প্রধানমন্ত্রী

By Tarek HasanJuly 31, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না। জনগণ আমাদের সঙ্গে আছে। জ্বালাও-পোড়াও আমরা সহ্য করব না। মানুষের ভাগ্য নিয়ে আমরা কাউকে ছিনিমিনি খেলতে দেব না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Advertisement

সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘একটা কথা মনে রাখবেন, মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি তাদের মনের বৈরিতা কিন্তু এখনো কেটে যাইনি। সেটা অতিক্রম করেই আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে।’

গ্রামের মানুষ ভালো আছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ঢাকায় জিনিসপত্র নিয়ে যে হাহাকার, সেটা গ্রামে নাই। কারণ তারা নিজেরাই উৎপাদন করছে। গ্রামের মানুষ ভালোই আছে।’

সরকারপ্রধান বলেন, ‘আজকের বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। একসময়ে আমি নিজেও পৃথিবী অনেক যেতাম এবং থাকতাম। কোথাও কোনো সেমিনারে অংশগ্রহণ করলে বাংলাদেশ শুনলে বলত বাংলাদেশ দুর্যোগের দেশ, বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশ সম্পর্কে একটা বিরূপ ধারণা ছিল। এটা সত্যি খুব কষ্ট দিত।’

‘আমরা বিজয়ী জাতি। আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব। আমরা কেন মাথা নিচু করে চলব? আমার একটাই লক্ষ্য এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। আমরা হতে দেব না। দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে কমিয়ে ১৮ ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ আরও কমিয়ে নিয়ে আসব।-যোগ করেন বঙ্গবন্ধুকন্যা।

গৃহহীনদের ঘর দিতে সরকারের যে উদ্যোগ তাতে তৃণমূলের নেতাকর্মীরা অনেক পরিশ্রম করেছেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী। তাদের ধন্যবাদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি ধন্যবাদ জানাই আমার তৃণমূলের একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা কাজ করেছেন। প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বাংলাদেশ আজ ২৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।

কোথায় যাচ্ছে ছাপানো টাকা ?

অনুষ্ঠানে প্রশাসনের ২৮ কর্মকর্তা ও দুটি সরকারি প্রতিষ্ঠানের হাতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক তুলে দেন শেখ হাসিনা। প্রশাসনের কর্মকর্তাদের কর্মদক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে জনপ্রশাসন পদক দেওয়া শুরু করে সরকার। গত বছর থেকে এই পদকের নাম বদলে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026
পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

July 13, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

July 13, 2026

Latest News

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa