দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে আদেশ জারি করেছে সরকার। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ আদেশ প্রকাশ করে।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব অজিত দেবের সই করা এই অফিস আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের আলোকে তাঁদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মো. রাজিব আহসানকে দেওয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


