Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি চাইলেন রামিসার চাচা
জাতীয়

দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি চাইলেন রামিসার চাচা

By Mynul Islam NadimMay 21, 2026, 8:54 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

ঢাকায় আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুর শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রামিসা

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে নিহত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা আবেগঘন বক্তব্যে বলেন, ‘আমাদের ফুলের মতো মেয়েটা আজ নেই। খুনি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছে। তাই আমরা চাই, দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি কার্যকর করা হোক।’

তিনি আরও বলেন, ‘সরকারের কাছে বিশেষ অনুরোধ, এমন জঘন্য ও নৃশংস ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে।’

সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক কাউন্সিলার মাসুদ রানা ও শ্রমিকদল নেতা শওকত হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফলে অপরাধের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তারা। এ অবস্থায় দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ সময় বক্তারা হত্যাকাণ্ডের ছয় ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, শিশু হত্যা ও নৃশংস অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন— ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। তাই রাষ্ট্রকে প্রমাণ করতে হবে, এই দেশে অপরাধীদের বিচার হয় এবং ভবিষ্যতে আর কোনো রামিসাকে এমন নির্মম পরিণতির শিকার হতে হবে না।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
রামিসা
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at ZoomBangla iNews, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান

May 21, 2026, 8:47 PM Asia/Dhaka
বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

May 21, 2026, 8:31 PM Asia/Dhaka
News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

May 21, 2026, 5:32 PM Asia/Dhaka
Latest News
নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান

বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

হাম

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৭ শিশু মারা গেছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিকাশ-নগদ-রকেট

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম

Army

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা : সেনাপ্রধান

৯১৮ মেগাওয়াট বিদ্যুত

৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি

অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে : অ্যাটর্নি জেনারেল

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp