স্পোর্টস ডেস্ক : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছে আদনান সিদ্দিকী সাঈদী। এই ইনিংসের কল্যাণে নেত্রকোনা মধুমাছি বিদ্যানিকেতন ২৭২ রানের বিশাল জয় পেয়েছে। রাজশাহীতে একই ম্যাচে দুই সেঞ্চুরি হয়েছে। বালিয়াপুকুর স্কুলের আল যুবায়ের ও কলেজিয়েট স্কুলের হাসিব সেঞ্চুরি করেছে।

Advertisement

আরো সেঞ্চুরি করেছে সুনামগঞ্জে সরকারি জুবিলী স্কুলের প্লাবন।

আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে ১৪০ বলে ২০৩ রান করে আদনান সিদ্দিকী। ১৫ বাউন্ডারির সঙ্গে ১৬ ছক্কা মারে এই ওপেনার। তার অনবদ্য ইনিংসের কল্যাণে মধুমাছি বিদ্যানিকেতন নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৫ রানের পাহাড় গড়ে। জবাবে শুভ মিয়ার বোলিং নৈপুণ্যে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাত্র ৬২ রানে গুটিয়ে যায়। ১৫ রানে ৪ উইকেট নিয়েছে শুভ।

রাজশাহী বালিয়াপুকুর স্কুলের আল যুবায়ের ৭৩ বলে ১০৭ ও সতীর্থ আপন হোসেন ৬৬ রান করে। প্রতিপক্ষ কলেজিয়েট স্কুলের হাসিব ১১১ ও রিদম ৬৩ রান করে। সুনামগঞ্জে জুবিলী স্কুলের প্লাবন ৮৯ বলে ১৫৪ রান করে। এদিন বেশ কিছু ম্যাচে নৈপুণ্য দেখিয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ভোলা চরনোয়াব মুসলিম হাই স্কুলের মাজিদ হোসেন ৯২, মাহী ৫৬ রান করে।

ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের নিশাদ ৪৫ বলে ৬০ রান করেছে। চাঁদপুর আল আমিন একাডেমির ইলিয়াস ৮৬ রানের ইনিংস খেলে। পরে বল হাতে ৫ উইকেট নিয়েছে সে। ঢাকার নবাবগঞ্জ হাই স্কুলের ফাহিম প্রফেসর হামিদুর রহমান স্কুলের বিপক্ষে ২৬ রানে ৫ উইকেট নিয়েছে।

বাগেরহাট এমএল কলেজিয়েট স্কুলের আরমান হাওলাদার ৬৮ বলে ৭১ রান করে। যদুনাথ স্কুলের এস এম সামিউল ৫ উইকেট নিয়েছে। নাজমুল ১৭ রানে ৭ উইকেট নিয়েছে। ফরিদপুর হাই স্কুলের সুজন ২৩ রানে ৫ উইকেট নিয়েছে। গাজীপুরের অগ্রণী মডেল স্কুলের রিজভী অপরাজিত ৫৭ রান করে।

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রাতুল ৪৮ বলে ৮৭ রান করে। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কাইয়ুম ১৯ রানে ৫ উইকেট নিয়েছে। মানিকগঞ্জ মডেল হাই স্কুলের সজীব ৫৭ বলে ৬৪ রান করে। পাবনা জাগির হোসেন একাডেমির আয়ান আহমেদ ৫৭ রান করে। পিরোজপুরের হুলারহাট স্কুলের মঈন খান ৫২ রান করে। সিলেটের এমসি একাডেমির শাহরিয়ার মাত্র ৩০ বলে ৭৪ রান করে।

এক ওভারে ১১ ওয়াইড, আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড ভুবনেশ্বরের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.