Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার
জাতীয়

দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার

By Shamim RezaJanuary 16, 20262 Mins Read
Advertisement

রাজধানীতে রান্নাবান্নায় পাইপ লাইনের গ্যাস এবং এলপিজি সিলিন্ডারই ভরসা। শীতের শুরু থেকে লাইনে গ্যাসের চাপ কম থাকা এবং বাজারে চাহিদা মতো এলপিজি সিলিন্ডারের সরবরাহ না থাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। গ্রাহকরা বলছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে রাখছে বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট। তাই দ্বিগুণ দামেও বাজারে মিলছে না এলপিজি সিলিন্ডার।

LPG

শুক্রবার (১৬ জানুয়ারি) নিউমার্কেট, কারওয়ানবাজার, রায়ের বাজার, হাজারীবাগসহ বিভিন্ন বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য মিলেছে।

নিউমার্কেটে এলপিজি সিলিন্ডার নিতে আসা বেসরকারি চাকরিজীবী জুয়েল সিকদার বলেন, “সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামেও এলপিজি সিলিন্ডার পাচ্ছি না। এভাবে চলতে পারে না। আমাদের তো বেতন বাড়ে না। সংকটের কথা বলে একটা ব্যবসায়ী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে। এদিকে রান্না করতে না পেরে- না খেয়ে থাকার পালা শুরু হয়েছে। আজকে দুই হাজার তিনশত টাকা দিয়ে একটি এলপিজি সিলিন্ডার পেয়েছি। কিছু করার নেই, খেতে হলে নিতে হবে। না খেয়ে তো বাঁচা যাবে না।”

হাজারীবাগের রেস্তোরাঁ ব্যবসায়ী সবুজ মোল্লা বলেন, “বাসা-বাড়িতে গ্যাস না থাকায় হোটেলে চাপ বাড়ছে। চাহিদার তুলনায় এলপিজি সিলিন্ডারের সরবরাহ কম। এই সুযোগে দামও বেশি রাখছে। এখন বাধ্য হয়ে আমাদের মতো সাধারণ হোটেল ব্যবসায়ীদের খাবারের দাম বাড়াতে হচ্ছে।”

কারওয়ানবাজারের এলপিজি সিলিন্ডারের পাইকারি সরবরাহকারী এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের দেশে হাতে গোনা কয়েকটি বড় কোম্পানি এলপিজির ব্যবসা করে। কোম্পানিগুলোই বাজার নিয়ন্ত্রণ করে। এখন বাসা বাড়িতে গ্যাসের চাপ কম থাকায় এলপিজি সিলিন্ডারের চাহিদা বেড়েছে। বহু এলাকায় লাইনের গ্যাস নেই, সিলিন্ডারই ভরসা। সংকটে পড়ে গ্যাসের জন্য গ্রাহকদের হাহাকার অবস্থা। এছাড়াও বৈশ্বিক বাজারে নানাবিধ নিষেধাজ্ঞার কারণে গ্যাসের দাম বেড়েছে।”

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “বিশ্বব্যাপী এলপি গ্যাস রপ্তানিকারক ও পরিবহণ জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞার ফলে এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটছে। আন্তর্জাতিক সংকটের কারণে জ্বালানি আমদানি কমেছে। আবার ইরান থেকে কোনো জ্বালানি বের হচ্ছে না। এলপিজির বড় ক্রেতারা চায়না ও অন্যান্য উৎসে হুমড়ি খেয়ে পড়ায় ছোট ব্যবসায়ীরা সেখানে সুযোগ পাচ্ছেন না।”

প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : আমীর খসরু

তিনি আরো বলেন, “সামনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি বাড়বে, এতে আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না বলে আশা করছি।”

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় এলপিজি এলপিজি সিলিন্ডার দামেও দ্বিগুণ না মিলছে সিলিন্ডার
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

February 6, 2026
বিএনপি

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

February 6, 2026
ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

February 6, 2026
Latest News
আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

বিএনপি

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

পররাষ্ট্র উপদেষ্টা

আরও দুঃসময় আসতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

জামায়াত

জামায়াত ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

VP

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.