রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবার এবং ট্রেন দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের ১৫ সদস্যকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৯ মে) বিকেলে রাজবাড়ী আজাদী ময়দানে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। রাজবাড়ী জেলা জামায়াতের আমির মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব জামায়াতে ইসলামীর আমির আজাদ সোবহান।
মাওলানা এটিএম মাছুম বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল মানুষের সহায়তায় এগিয়ে এলেও অনেক ক্ষেত্রে তা লোক দেখানো বা ভোটের রাজনীতির উদ্দেশ্যে করা হয়। তবে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের পাশে দাঁড়ায় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির অন্যতম একটি হলো মানবসেবা ও মানবকল্যাণ। দলটি অতীতেও বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


