জুমবাংলা ডেস্ক : সংক্ষিপ্ত সফর শে‌ষে ঢাকা ছে‌ড়ে‌ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পুরোনো বন্ধু‌কে বিদায় জা‌নি‌য়ে‌ছেন অন্তর্বর্তী সরকারপ্রধান নোবলে জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

Dr. Younus

Advertisement

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে এক ফেসবুক পোস্টে মন্ত্রণালয় জানায়, ফলপ্রসূ সফর শে‌ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকা ছে‌ড়ে‌ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিমানবন্দ‌রে তা‌কে বিদায় জানান প্রধান উপ‌দেষ্টা।

এর আগে বেলা ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। পরে বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেওয়া হয়।সেখা‌নে তারা সং‌ক্ষিপ্ত বৈঠক ক‌রেন। প‌রে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফের বৈঠক ক‌রেন তারা। বৈঠক শে‌ষে যৌথ প্রেস কনফা‌রেন্স ক‌রেন দুই শীর্ষ নেতা। বিকেলে বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন সফররত মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে ৫৮ সদস্যের প্রতিনিধিদল ছিলো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি বিদেশি কোনও সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.