Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ড. ইউনূস সরকারের সংস্কার কাজ যেভাবে এগোচ্ছে
জাতীয়

ড. ইউনূস সরকারের সংস্কার কাজ যেভাবে এগোচ্ছে

By Shamim RezaOctober 19, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত ছয়টি কমিশন এরইমধ্যে কাজ শুরু করেছে। তবে পরে আরো যে চারটি কমিশনের প্রধানের নাম ঘোষণা করা হয়েছে ওই চারটি কমিশনের গেজেট এখনো প্রকাশ হয়নি। গেজেট প্রকাশ হওয়ার পর তাদের কাজ শুরু হবে।

Dr Yunus

Advertisement

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, আগে যে ছয়টি কমিশন হয়েছে, তারা গেজেট প্রকাশের পরই কাজ শুরু করেছে। আর বাকি চারটি কমিশনের প্রধানদের নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিশনের গেজেট কয়েক দিনের মধ্যেই হবে।

অক্টোবরের তিন পাঁচটি কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়। সেগুলো হলো, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন ও দুর্নীতি দমন কমিশন।

১৭ অক্টোবর আরো চারটি কমিশন করার কথা ও প্রধানদের নাম জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেগুলো হলো, স্বাস্থ্য কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, গণমাধ্যম কমিশনের প্রধান কামাল আহমেদ, শ্রমিক অধিকার কমিশনের প্রধান সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ এবং নারী বিষয়ক কমিশনের প্রধান শিরিন পারভীন হক।

শিরিন পারভীন হক বলেন, আমি এখানো বিস্তারিত কিছু জানি না। কমিশনের অন্য সদস্য কারা হবেন তাও জানি না। আমাকে টার্মস অব রেফারেন্সসহ বিস্তারিত জানালে কাজ শুরু করতে পারবো। তার আগে কিছু করতে পারছি না।

এই চারটি কমিশনও স্ব স্ব ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করবে। প্রত্যেকটি কমিশনের মেয়াদ গেজেট প্রকাশের দিন থেকে ছয় মাস। কমিশন প্রধান এবং এর সদস্যরা পূর্ণকালীন হিসেবে কমিশনে কাজ করছেন। এই সময়ে তারা অন্য কাজ থেকে বিরত থাকবেন। তাদের কাজের জন্য অফিস এবং সাচিবিক সহায়তা দেয়া হচ্ছে। তারা প্রতিবেদন দেবেন প্রধান উপদেষ্টাকে।

গেজেট হওয়া ছয়টি কমিশনের সদস্যদের সঙ্গেই কথা বললে তারা স্পষ্ট করেন যে, প্রতিটি কমিশনই তাদের নিজেদের মধ্যে বৈঠক এবং আলাপ-আলোচনার মাধ্যমে কাজ এগিয়ে নিচ্ছে। তারা তাদের কাজের জন্য কমিশনের সদস্যদের বাইরের বিশেষজ্ঞদের পরামর্শও নিচ্ছেন। এর বাইরে তারা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ও করবেন। কয়েকটি কমিশন ওয়েব সাইটও চালু করছে। ওই ওয়েব সাইটের মাধ্যমে তারা দেশের সাধারণ মানুষকেও মতামত দেয়ার সুযোগ করে দেবেন।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচন কমিশনে বসেই তাদের কাজ করছে। কমিশনের সদস্য অধ্যাপক ড. জাহেদ উর রহমান বলেন, আমরা তো ফুলটাইম কাজ করছি। প্রতিদিনই আমাদের বৈঠক হচ্ছে। আমরা প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করছি। প্রচলিত আইন বিধি দেখছি। আমাদের মধ্যে ভিন্নমত আছে। আমরা নিজেদের মধ্যেও বিতর্ক করছি। এর মধ্য দিয়ে আমরা একটা প্রাথমিক সুপারিশ তৈরি করে তারপর আরো কাজ করবো। তার ওপর ভিত্তি করে আমাদের সুপারিশ পেশ করবো।

তার কথা, এটা শুধু নির্বাচন কমিশন সংস্কার নয়। আমাদের কাজ হলো নির্বাচন ব্যবস্থার সংস্কারের সুপারিশ করা।

অনেকে মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আসলে পুরো কাজ করতে হলে সংবিধান, আইনের পরিবর্তন করতে হবে। আমরা এই সব কিছু নিয়েই কাজ করছি। আমাদের লক্ষ্য হলো, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা।

তিনি জানান, তারা এ নিয়ে নাগরিক সমাজের সঙ্গেও মত বিনিময় করবেন। বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। আর একটি ওয়েবসাইট খুলছেন, যেখানে দেশের মানুষ তাদের মতামত দিতে পারবেন। সেগুলোও তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

পুলিশ সংস্কার কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা বলেন, আমরা আশা করছি, একটি জনবান্ধব পুলিশ বাহিনী তৈরি করার জন্য আমরা ভালো একটি সুপারিশ করতে পারবো। কমিশনে যারা আছেন, তারা সবাই অভিজ্ঞ। তারা পুলিশ নিয়ে অতীতে অনেক কাজ করেছেন। তারা গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছেন।

আমরা এরই মধ্যে অনেকগুলো বৈঠক করেছি। আমরা বাইরে থেকেও যারা বিশেষজ্ঞ, তাদের মতামত নিচ্ছি। মতবিনিময় করবো। সাধারণ মানুষের মতামতও নেবো। এটা একটা বিশাল কাজ। চেষ্টা করছি নির্ধারিত তিন মাসের মধ্যেই কাজ শেষ করতে। সেজন্য একটা প্রাথমিক ড্রাফট করে তার ওপর আবার আমরা আলোচনা করবো, তথ্য নেবো, মতামত নেবো, তারপর চূড়ান্ত করবো। আমাদের টার্গেট হলো পুলিশকে জনগণের পুলিশ করার মতো একটা সুপারিশ করা।

আর জন প্রশাসন সংস্কার কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান এ কে এম ফিরোজ আহমেদ বলেন, আমরা এখন পর্যন্ত একটি বৈঠক করেছি। আগামী বুধবার আরেকটি বৈঠক হবে। ফলে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা আরো কয়েকটি বৈঠক করলে বুঝতে পারবো আমরা কোন জায়গায় আছি, কোন দিকে যাবো।

বিচার বিভাগ সংস্কার কমিশনও এরই মধ্যে বেশ কয়েটি বৈঠক করেছে বলে জানান কমিশন সদস্য, সাবেক বিচারক ও আইনজীবী মাজদার হোসেন, আমরা প্রায় প্রতিদিনই বৈঠক করছি। নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তবে এখন বিস্তারিত কিছু বলা যাবে না। তবে আমরা ভালো কিছু একটা করতে চাই।

সংবিধান সংস্কার কমিশনের সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শরীফ ভুঁইয়া বলেন, আমাদের একটা মিটিং ১৩ অক্টোবর হয়েছে। আর আরেকটি মিটিং ২১ অক্টোবর হবে। এর বাইরে এখন আর কিছু বলা যাবে না। আমাদের কাজের অগ্রগতি পরে প্রেস ব্রিফিং করে জানাবো।

আর দুর্নীতি সংস্কার কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোমেন কমিশনের কাজ শুরু হওয়ার কথা জানালেও বিস্তারিত কিছু বলেননি।

ছোটবেলায় দেখতে কেমন ছিলেন বাংলার ‘দিদি নম্বর ১’, দেখুন খুদে রচনার সেই ছবি

প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa