জাহিদ ইকবাল : লক্ষ্মীপুরের রামগতি এবং নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের ৭০ দরিদ্র নারী-পুরুষকে স্বাবলম্বী করতে ছাগল, সেলাই মেশিন ও ভ্যানগাড়ি দেওয়া হয়েছে। গত বুধবার (১৮ মার্চ) লক্ষ্মীপুর এবং নোয়াখালীর ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের উদ্যোগে এই সহায়তা বিতরণ করা হয়।

স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান জানান, এবার ৫০ জন নারীকে সেলাই মেশিন, ১২ জনকে ভ্যানগাড়ি এবং ৩ জনকে দোকানের মালামাল দেওয়া হয়েছে এবং কৃত্রিম পা সংযোজন করা দুই জনকে ২টি অটো রিক্সা দেওয়া হয়েছে। এ পর্যন্ত তারা ৩০৭জনকে স্বাবলম্বী করতে সহায়তা করেছেন এবং ১৭৩ জনকে কৃত্রিম পা সরবরাহ করেছেন। তিনি জানান তারা আরোও বেশি অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে চান।

কৃত্রিম পা এবং অটো রিক্সা পাওয়া পাওয়া দেলোয়ার বলেন, এখন কাজ করে সংসার চালাতে পারব সে এখন আর পরিবার এবং দেশের বোঝা হয়ে থাকবে না। দেলোয়ার আশাবাদী, অটো রিক্সার আয়ে তার সন্তানদের পড়ালেখার খরচ মেটানো সম্ভব হবে এবং পরিবারের ভরণপোষণের সহযোগিতা হবে ।
সেলাই মেশিন পাওয়া ইয়াসমিন আক্তার বলেন সেলাই মেশিন চালিয়ে যে আয় হবে তা দিয়ে এখন থেকে পরিবারের সকল সবকিছুতে সহযোগিতা করতে পারবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ওই সময় উপস্থিত ছিলেন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ইলিয়াস হোসেন ও সদস্য মতিউর রহমান, নুরুল্লা, ফরহাদ হোসেন,তানজিন, তিহানসহ সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


