Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডিআরইউতে সালেহ সভাপতি, সোহেল সম্পাদক নির্বাচিত
জাতীয়

ডিআরইউতে সালেহ সভাপতি, সোহেল সম্পাদক নির্বাচিত

By Shamim RezaNovember 30, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। তিনি পেয়েছে ৮০১ ভোট। সভাপতি পদে অন্য দুই প্রার্থী মুরসালীন নোমানি ৪৯৬ এবং শরিফুল ইসলাম বিলু ১০২ ভোট পেয়েছেন।

DRU

Advertisement

অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪৫টি। পদটিতে অন্য তিন প্রতিদ্বন্দ্বী শাহজান শারমিন ৩৬৪, আব্দুল্লাহ আল কাফি ২৮৯ এবং মাহমুদুল হাসান ২১০ ভোট পেয়েছেন।

শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির (২০২৫) এই নির্বাচন হয়।

২০২৫ সাল মেয়াদের এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন।

এছাড়া সহ সভাপতি হয়েছেন গাজী আনোয়ার ও যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন আবদুল হাই তুহিন।

অন্যদিকে দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক পদে মো. মজিবুর রহমান জয়ী হয়েছেন।

সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম)।

অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

ছবিতে কি দেখতে পাচ্ছেন, উত্তরই আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। অন্য সদস্যরা হলেন, আবু তাহের, এলাহী নেওয়াজ, বাকের হোসেন ও শহিদুল ইসলাম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa