আবির হোসেন সজল : থেকে ধা/ওয়া খেয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি মা/দকভর্তি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ধা/ক্কা লেগে বি/কল হয়ে যায়। পরে পুলিশ গাড়িটি জ/ব্দ করে এবং এ ঘটনায় একজনকে আ/টক করা হয়েছে।

আ/টক ব্যক্তি নাজমুল ইসলাম। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খান্ডেরচওড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে আগে থেকেই গো/পন তথ্য ছিল যে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে লালমনিরহাট থেকে রংপুরমুখী কাভার্ড ভ্যানটিকে ধা/ওয়া করা হয়। একপর্যায়ে ভ্যানটি রংপুরের গঙ্গাচড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কে ধা/ক্কা লেগে গাড়িটি বিকল হয়ে যায়।
পরবর্তীতে বিকল হওয়া কাভার্ড ভ্যানটি গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়। সেখানে গাড়িটি জ/ব্দ করা হলেও কাভার্ড ভ্যানের ভেতরে ঠিক কতগুলো মা/দক রয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানায়, স্থানীয় জনতার ভিড় বা সম্ভাব্য ম/ব পরিস্থিতির আশঙ্কায় তাৎক্ষণিকভাবে কাভার্ড ভ্যানটি খুলে মা/দক গণনা করা সম্ভব হয়নি। নিরাপত্তা নিশ্চিত করে পরবর্তীতে গাড়ি তল্লাশি ও মাদক গণনার সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে জ/ব্দকৃত কাভার্ড ভ্যানটি কোন জেলার হেফাজতে যাবে—এ নিয়ে লালমনিরহাট ডিবি পুলিশ ও গঙ্গাচড়া থানার মধ্যে প্রশাসনিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। লালমনিরহাট ডিবি পুলিশের দাবি, যেহেতু গো/পন সংবাদের ভিত্তিতে তারাই অভিযান শুরু করে ধাওয়া চালিয়েছে, তাই আইনগতভাবে গাড়িটি তাদের হেফাজতেই নেওয়া উচিত।
অন্যদিকে গঙ্গাচড়া থানা পুলিশ বলছে, যেহেতু ঘটনাস্থল রংপুর জেলার আওতাভুক্ত এবং গাড়িটি এখানেই জব্দ হয়েছে, তাই এটি রংপুরেই রাখা যুক্তিযুক্ত।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
গাড়িটি স্থানান্তরের জন্য ঘটনাস্থলে ক্রেন আনা হলেও হেফাজত সংক্রান্ত সিদ্ধান্ত না হওয়ায় এখনো কাভার্ড ভ্যানটি সরানো হয়নি। বিষয়টি নিয়ে দুই জেলার পুলিশের মধ্যে আলোচনা চলছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


