প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত দেশের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমানের ব্যক্তিগত আচরণ ও জীবনযাপন অত্যন্ত সরল ও স্বাভাবিক। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন দেশের উন্নয়ন ও সেবার উদ্দেশ্যে এবং সব ইতিবাচক কাজ এগিয়ে নিতে চান।
তিনি আরও উল্লেখ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব। এর ফলে জ্বালানি তেলসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তবে প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরেছে এবং অসাধু কার্যকলাপ আগের তুলনায় কমেছে বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি ভুল-ত্রুটি থাকলে তা জানাতে, যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


