আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর ডুবিয়ে দেওয়া একটি ইরানি যুদ্ধজাহাজ থেকে অন্তত ৮৭টি মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।

বার্তা সংস্থা এপিতে প্রকাশিত একটি বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পথ বলেছেন, “ঘটনাস্থলে পৌঁছানোর সময় জাহাজটির কোনো চিহ্ন দেখা যায়নি। সেখানে কেবল তেলের দাগ এবং লাইফ ক্র্যাফট দেখা গেছে। আমরা পানিতে ভাসমান মানুষ খুঁজে পেয়েছি।”
এর আগে জানানো হয়, অন্তত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানান, জাহাজটিতে মোট প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উদ্ধার করা মরদেহগুলো তীরে আনার প্রক্রিয়া চলছে বলে মুখপাত্র জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


