জুমবাংলা ডেস্ক : হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির চার দিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

Dipu Moni

Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের দোকানি আবু সায়েদকে হত্যা মামলায় আজ বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাদের। এ সময় উপস্থিত আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ভিড় ঠেলে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। পরে সেখান থেকে আদালতের দ্বিতীয় তলায় এজলাস কক্ষে নেওয়া হয়।

আসামিদের এজলাসে ডকে ওঠানোর পর দেখা যায়, দীপু মনির হাতকড়া নেই। এ ছাড়া আরিফ খান জয়ের এক হাতে ছিল হাতকড়া। তাদের দুজনকে হাতকড়া পরাতে হট্টগোল শুরু করেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। তাদের দাবির মুখে জয়কে হাতকড়া পরানো হয়। তবে ‘নারী বিবেচনায়’ দীপু মনিকে হাতকড়া পরানো হয়নি।

রিমান্ড শুনানির একপর্যায়ে বিচারকের সঙ্গে কথা বলতে চান আসামি জয়। তবে আইনজীবীদের তোপের মুখে তিনি কিছু বলতে পারেননি। তবে দীপু মনি ডকের কোণায় মাথা নিচু করে ছিলেন। তিনি কোনো কথা বলেননি। পুরোটা সময় তাদের দুজনকে ঘিরে রাখে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ পুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.