দুর্গম ও বিচ্ছিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জলযান ও হেলিকপ্টার মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌবাহিনী প্রধান।
এডমিরাল এম নাজমুল হাসান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ভোটগ্রহণ শুরু থেকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত নৌবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণমাধ্যমেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সহযোগিতা করবে—এমন প্রত্যাশা নৌবাহিনীর।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে নৌবাহিনী প্রধান ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার এবং বিভিন্ন বাহিনী ও সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


