বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগর রুটের সংশোধিত ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।

ভাড়া

Advertisement

জ্বালানি তেলের দাম (বিশেষ করে ডিজেল) বাড়ার পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল সরকার বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করে। তবে তখন বিস্তারিত ভাড়ার তালিকা প্রকাশ না হওয়ায় দূরপাল্লার রুটে যাত্রী ও পরিবহন খাতে বিশৃঙ্খলা দেখা দেয়।

শনিবার বিআরটিএর ওয়েবসাইটে আন্তজেলা ও দূরপাল্লার পাশাপাশি মহানগর রুটগুলোর নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। এতে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি রুটের হালনাগাদ ভাড়া উল্লেখ করা হয়েছে।

সায়েদাবাদ রুট

ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা।
ঢাকা-সিলেট রুটে ভাড়া যথাক্রমে ৫৮০ টাকা ও ৭৪০ টাকা।
ঢাকা-বরিশাল রুটে ৪৬৪ টাকা ও ৫৯২ টাকা।
ঢাকা-খুলনা রুটে ৫৪১ টাকা ও ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সবচেয়ে দীর্ঘ রুট ঢাকা-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাবতলী রুট

ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড় রুটে ১ হাজার ৫ টাকা (৫১ আসন) এবং ১ হাজার ২৮১ টাকা (৪০ আসন)।
রংপুর রুটে ৭৫১ টাকা ও ৯১১ টাকা।
দিনাজপুর রুটে ৯৭৪ টাকা ও ১ হাজার ২৪১ টাকা।
ঝিনাইদহ রুটে ৫০১ টাকা ও ৬৩৯ টাকা।
রাজশাহী রুটে ৭৭৭ টাকা ও ৯৯১ টাকা।
মেহেরপুর রুটে ৭৭৬ টাকা ও ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাখালী রুট

ঢাকা (মহাখালী) থেকে ময়মনসিংহ রুটে ভাড়া ২৯৪ টাকা ও ৩৭৫ টাকা।
জামালপুর রুটে ৩৮৬ টাকা ও ৪৯২ টাকা।
শেরপুর রুটে ৪২১ টাকা ও ৫৩৭ টাকা।
কিশোরগঞ্জ রুটে ৪০১ টাকা ও ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

এরপর ২৩ এপ্রিল বাসভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়। আন্তজেলায় ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.