Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ই-হেলথ কার্ড চালুর ঘোষণা দিল সরকার, ৫ জেলায় শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম
জাতীয়

ই-হেলথ কার্ড চালুর ঘোষণা দিল সরকার, ৫ জেলায় শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম

By Mynul Islam NadimJune 10, 20263 Mins Read

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৮০ দিনের মধ্যে পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার।’

ই-হেলথ কার্ড

Advertisement

বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ই-হেলথ কার্ড প্রদান করা হবে। এ বিষয়ে একটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় প্রথম ধাপে এ সেবা চালু করা হবে।

তিনি আরও বলেন, এই ই-হেলথ কার্ড ইলেকট্রনিক রেফারেল ব্যবস্থা এবং ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা পদ্ধতির সঙ্গে সংযুক্ত থাকবে।

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচির বিভিন্ন অগ্রগতিও তিনি তুলে ধরেন।

এর মধ্যে নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পাইলট পর্যায়ে এখন পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবার এই কার্ড পেয়েছে।

কৃষক কার্ড কর্মসূচির প্রি-পাইলট পর্যায়ে আটটি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলায় ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৭৪৮ জন কৃষককে কার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে কৃষিঋণ মওকুফের উদ্যোগও নেওয়া হয়েছে।

ধর্মীয় উপাসনালয়গুলোর জন্য নেওয়া কর্মসূচির আওতায় ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার ও প্যাগোডা এবং ৩৯৬টি গির্জায় কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সুবিধা আরও বিস্তারের পরিকল্পনা রয়েছে।

পানি সম্পদ, স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৬৬টি খাল খনন ও পুনঃখননের কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত খনন করা খালের মোট দৈর্ঘ্য ৯৬৫ দশমিক শূন্য চার কিলোমিটার।

সবুজায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে।

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনার কথাও তিনি জানান। পাশাপাশি পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে একটি করে ট্যাবলেট সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থী ভিসার জন্য ঋণসীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে এবং জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ অর্জনের লক্ষ্যে রুফটপ সৌর কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে ইতোমধ্যে জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

ক্রীড়া প্রতিভা বিকাশে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুঁড়ি ক্রীড়া ২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি খেলা অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল, যেখানে তিনি তিনটি তারকা চিহ্নিত প্রশ্নের পাশাপাশি সম্পূরক প্রশ্নেরও জবাব দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ই-হেলথ কার্ড
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa