দেশের প্রতিটি নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী

Advertisement

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত বা পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধুমাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে।

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেছেন, সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের যে ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেগুলোকে দ্রুত সংস্কার করে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি।

বৈঠকে দেশের জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর দেশে প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম নিচ্ছে। এই পরিসংখ্যানের ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে বড়ো ধরনের জনবল নিয়োগের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে- এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ। যার মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ কর্মী থাকবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে শূন্য থাকা চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পদগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যাতে যথাযথ চিকিৎসা পায়, তা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওইসব এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.