Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৩ লাখ ৭৫ হাজার করদাতা : এনবিআর
জাতীয়

অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৩ লাখ ৭৫ হাজার করদাতা : এনবিআর

By Shamim RezaNovember 18, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছেন, অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি ব্যবহার করে এখন পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার অতিক্রম করেছে।

NBR

Advertisement

সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মুমেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যে সকল করদাতা ইতোমধ্যে সফলভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছে এনবিআর। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। সিস্টেমটি ব্যবহার করে গত ১৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার অতিক্রম করেছে। এ ছাড়া অন্যান্য ব্যক্তি করদাতাদের যথাসময়ে পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য বিনীত অনুরোধ করেছে সংস্থাটি।

সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে জানিয়ে এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভূক্ত সকল সরকারি কর্মচারী, সকল তফশিলি ব্যাংক, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত সকল কর্মকর্তা বা কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশন ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজে রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদপ্রাপ্ত, পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন।

ইতোমধ্যেই ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অধিকতর করদাতাবান্ধব করা হয়েছে উল্লেখ করে এনবিআর জানায়, এ সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর প্রয়োজন হবে। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক রেজিস্টার্ড কি না তা যাচাই করতে *16001# নম্বরে ডায়াল করতে হবে। যাদের বায়োমেট্রিক রেজিস্টার্ড নেই তারা নতুন সিম সংগ্রহ করে তার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে পারবেন।

এনবিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল মন্ত্রণালয় বা বিভাগে কর্মরত কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানের জন্য সকল মন্ত্রণালয় বা বিভাগ থেকে ২ জন করে আইটি দক্ষতাসম্পন্ন প্রতিনিধিদের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমকে আরও করদাতাবান্ধব করতে ইতোমধ্যেই রেজিস্ট্রেশন পদ্ধতির আপগ্রেডশনসহ www.etaxnbr.gov.bd পোর্টালে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভুক্ত সকল সরকারি কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের বাধ্যবাধকতার প্রেক্ষিতে অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ কর্তৃক বাস্তবায়িত SPFMS কর্মসূচির আওতাধীন BACS and iBAS++ স্কিম থেকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ই-রিটার্নের সঙ্গে সম্পর্কিত এ-চালান বিষয়ক প্রয়োজনীয় জরুরি সেবা প্রদানের জন্য একটি এ-চালান হেল্প ডেস্ক গঠন করা হয়েছে।

এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড এর ওয়েবসাইট www.nbr.gov.bd এবং www.etaxnbr.gov.bd এর স্ক্রলে ক্লিক করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত ফর্ম অনলাইনে পূরণ করে রেজিস্ট্রেশনপূর্বক জাতীয় রাজস্ব বোর্ড বরাবর অনলাইনে ই-রিটার্ন দাখিল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রশিক্ষণের তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।

ই-রিটার্নসংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে জানিয়ে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর থেকে এই কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্নসংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন। ওয়েবসাইটের ট্যাক্স সার্ভিস অপশন থেকে করদাতারা ই-রিটার্নসংক্রান্ত যেকোনো সমস্যা ইমেইলের মাধ্যমে জানাতে পারছেন যা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হচ্ছে। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলবিষয়ক একটি ভিডিও টিউটোরিয়াল জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবপেইজ (www.nbr.gov.bd), ইউটিউব চ্যানেল www.youtube.com/@nbr.bangladesh এবং ফেসবুক পেজ www.facebook.com/nbr.bangladesh এ পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, জাতীয় রাজস্ব বোর্ড ২০২১ সালে ই-সিস্টেম চালু করার পর ২০২১-২০২২ কর বছরে ৬১ হাজার ৪৯১ জন, ২০২২-২০২৩ কর বছরে ২ লাখ ৪৪ হাজার ৪৮১ জন ও ২০২৩-২০২৪ কর বছরে ৫ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa