গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় স্থানীয় বিএনপির এক ওয়ার্ড নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৯ মে) রাত প্রায় ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ফিরোজ কবির উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ইয়াবা বিক্রির সময় ফিরোজকে আটক করে পুলিশ। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরদিন আদালতে পাঠানো হবে। পাশাপাশি তার বিরুদ্ধে পূর্বের আরও দুটি মাদক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



