লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পশ্চিম গিয়ারপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির তথ্য অনুযায়ী, পাটগ্রাম উপজেলার কলসিমুখ বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলছিল। এ সময় সীমান্তের প্রধান পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একটি চোরাকারবারি দলকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা তা অমান্য করে সামনে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সতর্কবার্তা প্রদানের উদ্দেশ্যে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে চোরাকারবারিরা দ্রুত ভারতের ভেতরে ফিরে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া অতিক্রম করে চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



