জুমবাংলা ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাচ্ছেন।

ইসি

Advertisement

আজ বুধবার সকাল ১০টায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিন মঙ্গলবার মোট ৪২ জন আবেদন করেছেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সকাল থেকেই ভিড় করেছেন ইসি ভবনের সামনে। তবে ভেতরে নিরাপত্তা স্বার্থে প্রার্থীর সঙ্গে দুজন অর্থাৎ মোট তিনজনের বেশি প্রবেশ করতে পারছেন না। ভেতরে প্রবেশের দুটি ফটকেই করা হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। যারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন সবার ব্যাগ ও দেহ তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সারাদেশের প্রার্থীদের জন্য ইসি ভবনে ১০টি বুথ আলাদা করা হয়েছে। সেখানেই আলাদাভাবে চলছে আপিল দায়েরের কার্যক্রম।

এর মধ্যে ১ নম্বর বুথে পঞ্চগড়, ঠাকুরগাঁও দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

২ নম্বর বুথে জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৩ নম্বর বুথে মেহেরপুর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

8 নম্বর বুথে বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৫ নম্বর বুথে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৬ নম্বর বুথে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৭ নম্বর বুথে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৮ নম্বর বুথে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৯ নম্বর বুথে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

না ঘষে শিং মাছ পরিষ্কার করার দারুণ কৌশল

আর ১০ নম্বর বুথে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.