Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে নির্বাচনী প্রচারণা, স্বাস্থ্যমন্ত্রীকে সতর্ক করল ইসি
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে নির্বাচনী প্রচারণা, স্বাস্থ্যমন্ত্রীকে সতর্ক করল ইসি

By Saiful IslamDecember 28, 2023Updated:December 28, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে নির্বাচনী প্রচারণার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের উদ্যোগ নেয় ইসি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর আজ বৃহস্পতিবার মন্ত্রীকে সতর্ক করা হয়।

রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে নির্বাচনী প্রচারণা, স্বাস্থ্যমন্ত্রীকে সতর্ক করল ইসি

Advertisement

মানিকগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ শর্মিষ্ঠা স্বাক্ষরিত তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, মানিকগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক গত ২৫ ডিসেম্বর নির্বাচনী এলাকা সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের মজিবর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ ও একই উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের পৃথক কয়েকটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।

এ সময় ব্যক্তিগত গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে এবং রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালান। এতে নির্বাচনী আচরণ বিধিমালা-২০০৮ এর ১৪ ধারা লঙ্ঘন হিসেবে গণ্য হয়। যা পত্রিকায় প্রকাশিত হয়েছে।
নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না এবং সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধাভোগী করতে পারবেন না।

এমনকি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না। এই কাজের মাধ্যমে তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ১৪ ধারা লঙ্ঘন করেছেন।
এ বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে শোকজ করা হয়।

শোকজের লিখিত জবাবে প্রার্থী জাহিদ মালেক দুঃখ প্রকাশ করে বলেছেন, আমার নির্বাচনী এলাকায় নির্বাচন সংক্রান্ত প্রচারণায় আমার ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত জ্বালানি ব্যয় বহন এবং ব্যক্তিগত ড্রাইভার ব্যবহার করি। আমি কোনো সরকারি গাড়ি, সরকারি জ্বালানি এবং সরকারি ড্রাইভার ব্যবহার করি না। নির্বাচনী প্রচারণায় মন্ত্রীর গাড়িতে রাষ্ট্রীয় পতাকা থাকবে কি না এবং রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করতে পারবো কি না, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা দিক নির্দেশনা পাইনি। এ ছাড়া নির্বাচনী আচরণ বিধিতে রাষ্ট্রীয় পতাকা এবং রাষ্ট্রীয় প্রটোকলের বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না থাকায় বিষয়টি আমার অজানা ছিল। আমি গত ২৬ ডিসেম্বর থেকে আমার নির্বাচনী কাজের ব্যবহৃত গাড়িতে রাষ্ট্রীয় পতাকা ব্যবহার বন্ধ করে এবং রাষ্ট্রীয় প্রটোকল নেওয়া বন্ধ করে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করছি।

তিনি আরো জানান, ইসির নোটিশের বিষয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকলে তা আমার জানার অজান্তে হয়েছে।

আমি যথাযথভাবে নির্বাচনী আচরণবিধি পালন করে নির্বাচনী প্রচারণা এবং গণ সংযোগ করব। ওই জবাবের প্রেক্ষিতে অভিযোগের তদন্ত প্রতিবেদনে সার্বিক বিবেচনায় জাহিদ মালেককে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক এর (৬) (ক) বিধানমতে নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদানসহ এ সংক্রান্তে আরো সতর্ক থাকার পরামর্শ প্রদানের সুপারিশ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

July 22, 2026
Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

July 22, 2026
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026

Latest News

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa