Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আসছে পরিবেশবান্ধব ভাসমান শহর
আন্তর্জাতিক

আসছে পরিবেশবান্ধব ভাসমান শহর

By Saiful IslamJanuary 26, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রের পানির উচ্চতা বাড়ার সাথে সাথে আবহাওয়ার উপযোগী এবং ঢেউয়ের সাথে তাল মিলিয়ে পানির ওপর বসবাসের জন্য একটি আন্তর্জাতিক স্থপতি দল কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় একটি টেকসই এবং পরিবেশ-বান্ধব ভাসমান শহরের নকশা প্রস্তাব করেছে। ইতালির স্থাপত্য নির্মাণকারী প্রতিষ্ঠান ‘লুকা কার্সি আর্কিটেক্টস’ এবং যুক্তরাজ্যভিত্তিক স্থপতি টিম ফু নেতৃত্বে নকশাকৃত ‘ফ্লোটিং সিটি’ নামক এ পরিকল্পনা ৫০ হাজার লোকের আবাসন করতে সক্ষম হবে। প্রাথমিকভাবে প্রস্তাবিত পানিতে ভাসমান ফ্লোটিং সিটি মোট ২৫ একরের আন্তঃসংযুক্ত পাটাতনের ওপর নির্মিত হবে এবং প্রতিটিতে উঁচু এবং নিচু তলের আবাসন ব্যবস্থা থাকবে। এগুলোতে ফোটোভোলটাইক গ্লাসের ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকবে, যা সমগ্র ভাসমান ব্যবস্থাটিকে বিদ্যুৎ সরবরাহ করবে এবং এটিকে নিজস্ব জ্বালানিনির্ভর করে তুলবে।

সংশ্লিষ্ট স্থপতিদের প্রকাশিত বিবৃতি অনুসারে, ভাসমান শহরটিতে একটি শূন্য-বর্জ্য নীতি, শতভাগ প্রকৃতিবান্ধব পরিবহন ব্যবস্থা, পানি বিশুদ্ধকরণ, জ্বালানি সঞ্চয়ের ব্যবস্থা, বিভিন্ন নবায়ণযোগ্য জ্বালানির সংস্থান এবং কৃষিসহ একটি পৌরসভা থাকবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘টেকসই শহরটি সম্প্রদায় এবং সমাজের ঐতিহ্যগত ধারণা পুনর্বিবেচনা এবং প্রাকৃতিক উপাদানের সাথে সংযোগ করে তার বাসিন্দাদের একটি স্বাস্থ্যকর জীবনধারা ফিরতে সাহায্য করবে’। এটি হোটেল, পরিচর্যা কেন্দ্র, শপিং মল, ক্রীড়া কেন্দ্র এবং অবসর যাপনের জন্য একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যও হবে। শহরটিতে প্রবেশ করার জন্য অতিথি এবং বাসিন্দারা সমুদ্র বা আকাশপথে বিভিন্ন প্রতিটি ভাসমান প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত বাহ্যিক এবং অভ্যন্তরীণ নৌপথ বা ড্রোনপোর্টের ব্যবহার করতে পারবেন। ভাসমান শহরে বসবাসের জায়গাগুলো সবই স্থলপথ, আকাশপথ এবং পানিপথে সংযুক্ত থাকবে এবং আধুনিক জীবনযাত্রার সমস্ত ব্যবস্থাই এতে থাকবে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, বিশে^র শহরগুলো সব গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় দুই-তৃতীয়াংশের জন্য দায়ী, যা বর্তমানের বিপর্যয়কর আবহাওয়া পরিবর্তনের প্রধান চালক। এর মধ্যে ক্রমাগতভাবে উষ্ণ হতে থাকা আবহাওয়ার কারণে বরফ গলতে থাকায় জাতিসংঘের আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অব্যাহত থাকবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২১০০ সালের মধ্যে ৬.৫ ফুট এবং ২১৫০ সালের মধ্যে ১৬ ফুট পর্যন্ত বাড়তে পারে। এ বৃদ্ধি সারা বিশ্বের অনেক উপক‚লীয় শহরকে ডুবিয়ে দিতে পারে। এ কারণে ভাসমান শহরটি সাংহাই, নিউইয়র্ক এবং আমস্টারডামের মতো উপকূলীয় শহরগুলোর পরিবর্তনশীল আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি ২ লাখ লোককে জায়গা করে দেয়ার জন্য সম্প্রসারিত করা সম্ভব হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তনের সাথে সাথে ভাসমান শহরের উচ্চতাও বাড়বে। আগামী ২০ মে থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ইতালির ভেনিসে বিয়েন্নালে আর্কিতেকতুরা পালাজ্জো আলব্রিজি-ক্যাপেলো ২০২৩ সম্মেলনে এবং অন্যান্য স্থানে প্রকল্পটি উন্মোচন করা হবে। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট।

অপার বিস্ময়ের মডেল মসজিদ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক আসছে পরিবেশবান্ধব ভাসমান শহর
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

February 3, 2026
jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

February 3, 2026
ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

February 3, 2026
Latest News
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

সাক্ষ্য

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.