জুমবাংলা ডেস্ক : চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ অথবা ২৩ এপ্রিল দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ দিন ধরে তাপপ্রবাহ চলার পর কবে বৃষ্টি হবে সে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। তাই ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়েও বেশ আগ্রহ দেখা গেছে।

বৃষ্টি

Advertisement

গত কয়েক দিনের তাপমাত্রার পারদ ইতিমধ্যে কমতে শুরু করেছে। তীব্র দাবদাহ থেকে সহসাই মুক্তি পেতে যাচ্ছে মানুষ। শুক্র ও শনিবারসহ ঈদের ছুটিতে সারা দেশে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত থেকে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের দিন দেশের কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে, আর এতে কমে যাবে তাপমাত্রা।

অধিদপ্তরের ২০ এপ্রিলের পূর্বাভাসেও বলা হয়েছে, ‘আগামী দুই দিন (শুক্র-শনি) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। তবে পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে ও বৃষ্টির প্রবণতা কমে যাবে।’

গত মঙ্গলবার (১৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেছিলেন, রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা এখনও তৈরি হয়নি তবে ঢাকা বিভাগে শুক্রবার (২১ এপ্রিল) বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল (ঈদের ছুটি) রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বুধবার (১৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছিলেন, শুক্রবার ঢাকা বিভাগের দক্ষিণে বৃষ্টি হতে পারে। ২২ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শতকরা ৩০ থেকে ৪০ ভাগ। খুলনা বা রাজশাহী বিভাগে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ঢাকায়।

পাত্র-পাত্রীর মারামারিতে রণক্ষেত্র বিয়েবাড়ি, ভাইরাল ভিডিও

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.