Advertisement
গোপাল হালদার, পটুয়াখালী : সৌদির সাথে মিল রেখে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ এলাকার কিছু সংখ্যক পরিবার ঈদুল আযহা উদযাপন করেছে।

রবিবার সকাল সারে ৮টায় বদরপুর দরবার শরিফে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আবদুল গনি। নামাজ শেষে তারা পশু কোরবানি করেন।

জানা যায়, তারা ১০০ বছর পূর্বে থেকে সৌদির সাথে মিল রেখে একদিন আগে থেকে রোজা এবং ঈদ-পালন শুরু হয়েছিলো। কলাপাড়া উপজেলার উত্তর লালুয়া, মাঝিবাড়ি, দেবপুর, পাটুয়া, নিশানবাড়িয়া, ইটবাড়িয়া, সাফাখালী, তেগাছিয়া, আরামগঞ্জ, পাঁচজুনিয়া, চালিতাবুনিয়া, পৌরশহরের নাইয়াপট্টি, বাদুরতলী, গলাচিপা উপজেলার ডাকুয়া, ফুলখালী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী, কাটাখালী, বাউফল উপজেলার বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সাবুপুরা ও আমিরাবাদ এলাকার অর্ধলক্ষ লোক আজ পবিত্র ঈদুল আযহা পালন করছেন। এরা সকলে বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি জানান, আফগানিস্তান, বুলগেরিয়া ও নাইজিরিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারনে বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে একই দিনে আমরা রোজা, ঈদুল-ফিতর ও ঈদুল-আযহা পালন করে থাকি। প্রায় ৮৫বছর ধরে তা চলে আসছে। এ জন্য নামাজ শেষে ঈদ পালন করতে খুশীতে মাতোয়ারা।

বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত বলেন, আফগানস্থান, বুলগেরিয়া ও নাইজিরিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে সঙ্গতি রেখে তারাও ঈদুল ফিতর উদযাপন করছেন। বদরপুর দরবার শরীফে সকাল সারে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চাঁদ দেখা গেলেই বিশ্বের অন্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে প্রায় ৮৫ বছর ধরে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করি এবং ঈদ উদযাপন করে আসছি।

এবার মিয়া সাহেবের অঢেল সম্পদের খোঁজ দিল মানবজমিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.