দুই দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। তার আগেই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে চাহিদার শীর্ষে থাকা শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বন্দরনগরী নারায়ণগঞ্জের সিনেমা হল সিনেস্কোপ।

মুক্তির প্রথমদিন অর্থাৎ ঈদের দিনে চারটি শো রেখেছিল হলটি। বুধবার দুপুরে অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে সবগুলোর শো-এর টিকিট প্রায় সোল্ড আউট হয়ে গেছে।
সিনেস্কোপের ম্যানেজার রবি খবরটি নিশ্চিত করে বলেন, সিনেস্কোপে ঈদে শুধু প্রিন্স চলবে। আজ দুপুরে অগ্রিম টিকিট ছেড়েছিলাম। ইফতারের আগেই চারটি শোয়ের প্রায় সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে। রেসপন্স খুবই ভালো।
আমরা আশা করছি, খুব ভালো চলবে।
তিনি আরো বলেন, আমাদের এটি তুলনামূলক ছোট সিনেমা হল। প্রতি শো-তে আসন ৩৫টি করে। কিন্তু দর্শকদের যে চাহিদা দেখছি, আসন বেশি থাকলে আমরা আরো টিকিট বিক্রি করতে পারতাম।
শিরিন সুলতানার প্রযোজনায় আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ছবির শুটিং হয়েছে ভারতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


