শব-ই-ক্বদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। তারিখ পর্যালোচনা করে দেখা যায়, ৬ ও ৭ মার্চ এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকার কারণে শিক্ষার্থীরা অতিরিক্ত ৪ দিন বেশি ছুটি পাচ্ছেন। ফলে মোট ছুটি দাঁড়াচ্ছে ২৩ দিনে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অফিস চলমান থাকবে আগামী ১১ মার্চ পর্যন্ত। একইসঙ্গে আগামী ২৯ ও ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস যথারীতি খোলা থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


